গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। সুকেন বর একই উপজেলার মাহমুদপুর গ্রামের জীতেন বরের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন সুকেন বর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুকেনকে বরকে চাপা দেয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সুকেন বরকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
ঢাকা/বাদল/মাসুদ