ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: সাকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১৬ মার্চ ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, “দেশে হাজার হাজার খাল আছে, সেই খালগুলো খনন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ৪০০ খাল প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। এই খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে চাই, সজীব করতে চাই।”

তিনি বলেন, “খাল খননের মাধ্যমে উৎপাদন এবং বিনিয়োগ বৃদ্ধির যে অর্থনৈতিক দিশা, একই সঙ্গে প্রাণ-প্রকৃতি রক্ষা করা—এই দুইয়ের সংমিশ্রণের মধ্য দিয়ে পুরো উন্নতিটাকে দেখার সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটাই কার্যকর করার একটি উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “নদী, নালা, খাল ও বিল আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্যও অত্যাবশ্যকীয়।”

তিনি বলেন, “যারা নদী-নালা দখল করছে, দূষণ করছে—এগুলো পরিবর্তন করতে হবে, দখলমুক্ত করতে হবে; সজীব করে তুলতে হবে, যাতে আমাদের জীবনটাও সজীব হয়ে উঠে, অর্থনীতি সজীব হয়ে উঠে।”

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়