কুড়িগ্রামে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে খাস জমি দখল মুক্ত করে প্রশাসন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
সূত্র জানায়, বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরো ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। অভিযানে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় ছিল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত