ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেল কলেজছাত্রের

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৮ মে ২০২৬   আপডেট: ২১:৫০, ২৮ মে ২০২৬
ঈদের দিন ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেল কলেজছাত্রের

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার কচুয়া পুকুরপাড় মোড়ে সখীপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দিন ফুফাতো ভাই আশিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন কানন। পথে বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাননকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল মামুন বলেন, “ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।”

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, “দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়