ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ দফা দাবিতে যবিপ্রবির উপাচার্যকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
৫ দফা দাবিতে যবিপ্রবির উপাচার্যকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

পাঁচ দফা দাবির প্রেক্ষিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যকে লাল কার্ড দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন:

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘যবিপ্রবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমাদের দাবি মানতে হবে’ এমন নানা স্লোগান দেন।

এ সময় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তপু ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীরা বার বার শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো আমলে নেয়নি। এর প্রতিবাদ হিসেবেই আজ আমরা লাল কার্ড দেখিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেছি। এটি কোনো বিশৃঙ্খলা নয়; বরং আমাদের অধিকার ও ন্যায্য দাবির প্রতি প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। আমরা এখনো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চাই।”

তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলন কোনো সংঘাতের জন্য নয়, বরং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চরম উদাসীনতা, অপরিকল্পিত উন্নয়নের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি, দীর্ঘদিন ধরে মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা নিয়ে হয়রানি, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি নিয়ে নাটকীয়তা ও টালবাহানা, অভ্যন্তরীণ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোকসজ্জার অভাব এবং একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার প্রতিবাদে এর আগেও শিক্ষার্থীরা আন্দোলন করেন।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (৩১ জানুয়ারি) শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরে মূলা প্রদান করে প্রতীকী কর্মসূচি পালন করেন।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়