ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শৃঙ্খলা ভঙ্গে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামকে চলমান টার্ম থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ জানান, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাজী সাদিক মাহমুদ (রোল নম্বর: ২৪০১০৮৯)-কে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মো. জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০)-কে চলমান টার্ম (প্রথম বর্ষ–দ্বিতীয় টার্ম; শিক্ষাবর্ষ ২০২৪–২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িত হলে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

২০২৫ সালের ২৭ নভেম্বর দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধি অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা/নুরুজ্জামান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়