ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনআরবিসি ব্যাংকের সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২১  
এনআরবিসি ব্যাংকের সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সব শাখা থেকে, ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ব্যাংকের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আল আমিন’ ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এই সেবা দেশব্যাপী এনআরবিসি ব্যাংকের ৮৩টি শাখা, ৪০০টি উপশাখা, ৫৮৯টি এজেন্ট পয়েন্ট থেকে পাওয়া যাবে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, সব শ্রেণিপেশার মানুষের অংশীদারিত্ব বাড়াতেই দেশব্যাপী সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে, এনআরবিসি ব্যাংকের কার্যক্রম সাধারণ মানুষের আরও কাছে আসার সুযোগ তৈরি করবে।

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়