ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২২  
দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

লাফার্জহোলসিম বাংলাদেশ: কোম্পানির পরিচালনা পষর্দ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৪ টাকায়।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়