ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২ ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২০ এপ্রিল ২০২৬  
২ ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ব্যাংক দুটি হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি ও প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি। সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রিমিয়ার ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি। সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ঢাকা/এনটি/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়