ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ মে ২০২৬  
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

মো. খুরশীদ আলম।

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খুরশীদ আলম।

কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত চিঠি দিয়ে নিয়োগের বিষয়টি ইসলামী ব্যাংককে জানিয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।

আরো পড়ুন:

রবিবার (২৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এর আগে, রবিবার ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করে একই দিন নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ২০২৪ সালের আগস্টে তৎকালীন সরকার পতনের পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। এবার তিনি হলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান।

ঢাকা/নাজমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়