ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৬ জুন ২০২৬  
শেয়ারবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বাড়ল

শেয়ারবাজারের লেনদেনের সময় ১০ মিনিট বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এটি কার্যকর হবে।

আগামীকাল সকাল ১০টা থেকে মূল লেনদেন শুরু হয়ে টানা চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং বা লেনদেন সমাপনী কার্যক্রম চলবে। চূড়ান্তভাবে লেনদেন শেষ হবে দুপুর ২টা ১০ মিনিটে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়।

আজ বাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়েছে। চলবে টানা দুপুর ২টা পর্যন্ত। এরমধ্যে সকাল ১০টা থেকে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত মূল লেনদেন। আর ১টা ৫৫ মিনিট থেকে ২ টা পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন। আগামীকাল থেকে মূল লেনদেনের সময় ৫ মিনিট ও পোস্ট ক্লোজিংয়ের সময় ৫ মিনিট বাড়বে।

এর আগে গত ৪ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি–বেসরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সংগতি রেখে শেয়ারবাজারেও লেনদেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনে ডিএসই। ওইসময় ৩০ মিনিট লেনদেনের সময় কমিয়ে আনা হয়।

গত ৪ এপ্রিলের আগে ডিএসইতে লেনদেন শুরু হতো সকাল ১০টায়। টানা লেনদেন চলতো বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। পরে পোস্ট ক্লোজিং লেনদেন চলতো বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়