ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই দশক পর শাহরুখ-বানসালি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৮ মে ২০২১   আপডেট: ১৭:০২, ৮ মে ২০২১
দুই দশক পর শাহরুখ-বানসালি!

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও খ্যাতনামা নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। দুই দশক পর আবারো একসঙ্গে কাজ করতে চলেছেন এই অভিনেতা-নির্মাতা জুটি।

সর্বশেষ ‘দেবদাস’ সিনেমায় শাহরুখ-বানসালি ম্যাজিক দেখেছিলেন দর্শক। এরপর অনেকবারই তাদের একসঙ্গে কাজের গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত সেগুলো গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে। এবার একটি রোমান্টিক ঘরানার সিনেমায় শাহরুখকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বানসালি।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে একটি সূত্র বলিউডহাঙ্গামা ডটকমে বলেন, ‘চার বছর আগেই শাহরুখকে নিয়ে ইজহার নামের এই সিনেমার কাজ শুরু করতে চেয়েছিলেন বানসালি। একটি নরওয়ের মেয়ে ও ভারতীয় ছেলের মধ্যে প্রেম নিয়ে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প। শাহরুখকে ভেবে বানসালি এটির চিত্রনাট্য নিয়ে আবারো কাজ করেছেন। এখন দেখার বিষয় শাহরুখ সিনেমাটির ব্যাপারে সবুজ সংকেট দেয় কিনা।’

এর আগে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় নাকি শাহরুখকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু তা ফিরিয়ে দেন কিং খান। বলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, শাহরুখ ও সালমান খানকে নিয়ে ‘হাম দিল দে চুকে সনম টু’ নির্মাণের পরিকল্পনাও করেন এই নির্মাতা। এখানেই শেষ নয়, লেখক সাহির লুধিয়ানভিকে নিয়ে একটি সিনেমায় শাহরুখ-বানসালি কাজ করবেন বলে গুঞ্জন চাউর হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়