ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৪৯, ২৭ মার্চ ২০২৫
আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’

ঈদ উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান 'ঈদ আনন্দ'। শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাত। সম্প্রতি পুবাইলের একটি শুটিং হাউসে গানটির দৃশ্যধারণ করা হয়। মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী। 

গান প্রসংগে শিল্লীরা বলেন, “জমজমাট ঈদের গান। গানটি যারাই শুনবেন ঈদের আনন্দে ভেসে যাবেন। আমরা সবাই চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করছি ঈদের নতুন এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
সুরকার ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, “আমি লিরিক পাওয়ার পর কয়েকদিন সময় নিই সুর করার জন্য। কারণ ঈদের নতুন গান তৈরির একটা চ্যালেঞ্জ ছিল। আশা করছি ভালো লাগবে গানটি।”

আরো পড়ুন:

গীতিকার তারেক আনন্দ বলেন, “শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে। শিল্পী বিশ্বাস যখন আমাকে ঈদের গানের জন্য লিরিক চাইলেন, তখন তাকে বলেছিলাম কথা যদি আসে তাহলে দেবো, না এলে নাই। ঠিক সেই রাতেই গানের স্থায়ী হয়ে যায়। সত্যি বলতে কি ঈদ নিয়ে এত জনপ্রিয় গান আছে সেখানে নতুন গান লেখা কঠিন, খুব কঠিন। গান সংশ্লিষ্ট সবাই কথা পছন্দ করেছেন। রাফাত সুন্দর সুর করেছেন, বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করছে।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়