ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমি সুস্থ আছি, ভালো আছি’, মৃত্যুর গুজবে হায়দার হোসেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২৭, ৮ মার্চ ২০২৬
‘আমি সুস্থ আছি, ভালো আছি’, মৃত্যুর গুজবে হায়দার হোসেন

হায়দার হোসেন

গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় আকস্মিকভাবে খবর ছড়ায়—“মারা গেছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন।” কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ডও ছড়ায়। এসব খবর দেখে শিল্পীর ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া মৃত্যুর খবরটি মিথ্যা প্রমাণ করে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জনপ্রিয় এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। 

আরো পড়ুন:

শনিবার (৭ মার্চ) রাতে হায়দার হোসেন বলেন, “সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। অনেকেই ফোন দিচ্ছেন। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি, ভালো আছি।” 

তবে এ ধরনের ঘটনা ঘটানো মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেন হায়দার হোসেন। তার ভাষায়—“এ ধরনের কাজ উচিত নয়। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর প্রচার কাম্য নয়।”

এর আগে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হায়দার হোসেন হৃদরোগে আক্রান্ত হন। তখন তার হৃদপিণ্ডে দুটি রিং পরানো হয়। ২০২২ সালের জুনে পুনরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন হায়দার হোসেন। এ যাত্রায় তার হার্টে একটি রিং (স্টেন্ট) পরানো হয়।

সংগীতজীবনের শুরুতে কিংবদন্তি সুরকার আলম খানের সঙ্গে গিটার বাজাতেন হায়দার হোসেন। পরে পপসম্রাট আজম খানের সঙ্গেও কাজ করার সুযোগ পান। সেই সময়ের অভিজ্ঞতা ও অনুশীলনই তাকে গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে আলাদা পরিচিতি এনে দেয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়