প্রবাসীদের জীবনসংগ্রামের হৃদয়ছোঁয়া গল্প ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ-২’
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
জায়েদ খান
প্রবাসীদের বাস্তব জীবনের কঠিন সংগ্রাম, স্বপ্ন আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব ‘ঈদ মোবারক’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। প্রথম পর্বের ব্যাপক সফলতার ধারাবাহিকতায় এবারও দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে এবারের পর্বের সবচেয়ে বড় চমক ছিল মার্কিন রাজনীতিক জোহরান মামদানি-র উপস্থিতি। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই সদস্য চলচ্চিত্রটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শর্টফিল্মে বড় চমক ছিল মার্কিন রাজনীতিক জোহরান মামদানি-র উপস্থিতি
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টিকে থাকার সংগ্রাম, অধরা স্বপ্ন, একাকিত্ব এবং জীবনের নানামুখী টানাপোড়েনকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বাস্তবধর্মী গল্প ও আবেগঘন উপস্থাপনায় এটি ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন জন কবির এবং সাদ আল আমীন। তাদের ভাষ্য, ‘‘এটি কেবল কোনো কাল্পনিক গল্প নয়, বরং প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রতিদিনকার চেনা জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি।”
এই শর্টফিল্মের প্রথম পর্বে এমন অসাধারণ অথেনটিক লুকে নির্মাণশ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তির পর থেকে প্রশংসা পাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর প্রথম পর্ব।
ঢাকা/রোহান/লিপি
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু