ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্যাশনে জ্যাকেট

মৃন্ময়ী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৬ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্যাশনে জ্যাকেট

মডেল: ডেভিড, ছবি: অপূর্ব খন্দকার

মৃন্ময়ী হাসান : শীত মানেই ফ্যাশন শেষ! এতদিন ভাবনা ছিল তাই। শীতে ভারী কাপড়ে নিজেকে মুড়ে নিলে বেড়াতে গেলে উৎসবের আমেজটি-ই যায় মাটি হয়ে। কিংবা বন্ধু আড্ডায় প্রিয় পোশাকটার হয়না প্রদর্শনী।

 

শীত পোশাক নিয়ে এতদিন এমন-ই মনমরা ভাব ছিল সবার। কিন্তু যুগের বদলের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত ফ্যাশনেও আসছে বদল। শীতের জ্যাকেটের মধ্য দিয়ে এবার ইচ্ছেমত সাজিয়ে নিতে পারবেন নিজেকে।

 

শীতের ফ্যাশনকে মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে ছেড়েছে ফ্যাশনেবল জ্যাকেট। ছেলেরা যেমন খুশি তো পড়তে পারছেনই। মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ, প্যান্টের সঙ্গে পরতে পারবেন এই জ্যাকেট। অনেক জ্যাকেট সামনে একেবারে খোলা থাকে আবার অনেকগুলোতে থাকে বোতাম চেইন, ফিতা ইত্যাদি। মানুষভেদে পছন্দ আলাদা তাই ফ্যাশনের কালেকশন ও আলাদা। এবার বৈচিত্রময় ফ্যাশনেও মাতিয়ে রাখছে শীত বাজার।

 

রাজধানীর যতগুলো ফ্যাশন হাউজ রয়েছে সবগুলোতেই পাবেন জ্যাকেটের প্রদর্শন। উন্নতমানের কিনতে হলে নির্দিষ্ট ব্র্যান্ডের শো-রুমে যাওয়াই ভালো। যেমন যেতে পারেন- ক্যাটস্ আই, একস্ট্যাসি, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, ওটু, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, তানজিম স্ট্রিট, ইনফিনিটি, কান্ট্রি বয়, রেক্স সহ বিভিন্ন ফ্যাশন হাউজে। এছাড়াও পাবেন বড় বড় সব শপিং কমপ্লেক্সগুলোতে। নিউ মার্কেট, বঙ্গবাজার, ইসলামপুর, বদরুদ্দোজা সুপার মার্কেট, আজিজ সুপার মার্কেট, রাজধানী সুপার মার্কেট, প্রিন্স প্লাজাসহ বিভিন্ন মার্কেটগুলোতে পাবেন জ্যাকেটের কালেকশন।

 

যেমন দামে কিনতে পারেন
যেহেতু আপনি বাজার ঘুরে জ্যাকেটটি কিনতে চাচ্ছেন। দর দাম সম্পর্কে একটু অভিজ্ঞতা নিয়ে গেলে অবশ্যই আপনার সহযোগিতা হবে। রেকসিন জ্যাকেট পাবেন ১২শ থেকে ২৫শ টাকার মধ্যে, চামড়ার জ্যাকেট ২২শ থেকে ১২ হাজার টাকার মধ্যে। রেইন কোর্টের মতো পাতলা কাপড়ের জ্যাকেট পাবেন ১৫শ টাকা থেকে ৩৫শ টাকার মধ্যে, মকমলের জ্যাকেট পাবেন ৪ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। সুতি কাপড়ের জ্যাকেট ১৮শ থেকে ৫ হাজার টাকায় এবং খাদি কাপড়ের জ্যাকেট ১ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে পাবেন।

 

বাংলাদেশি ক্রেতাদের রুচি যাচাই-বাছাই করে, বিদেশি প্রতিষ্ঠানগুলো এবার তৈরি করেছে ফ্যাশনেবল জ্যাকেট। বাজারে চায়না জ্যাকেটে ছেয়ে গেছে। প্রায় প্রতি শো-রুমে দোকানগুলোতে পাবেন চায়না জ্যাকেট। বিদেশি জ্যাকেটের মধ্যে প্রসিদ্ধ হল- ইরানি, অ্যারাবিক, বিলেতি ইত্যাদি। তবে দেশের তৈরি জ্যাকেটগুলো মফস্বল এলাকায় বেশ চলছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়