ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু: এ বছর আক্রান্ত ছাড়াল ২০ হাজার, মৃত্যু ৭৯

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪০, ২৯ জুলাই ২০২৫
ডেঙ্গু: এ বছর আক্রান্ত ছাড়াল ২০ হাজার, মৃত্যু ৭৯

বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রভাব। বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন।

এর আগের দিন সোমবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু এবং  আক্রান্ত হয়েছিলেন ৩৯৪ জন। এই নিয়ে চলতি মাসের ২৯ দিনে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ১০ হাজার ২০ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর আগের মাস জুনে মৃত্যু হয়েছিল ১৯ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৯৫১ জন। সব মিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৯ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩১৬ জন।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রোগী রয়েছেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়