ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড়দিনে বাড়িতে বানান রেড ভেলভেট কেক

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:২১, ২৪ ডিসেম্বর ২০২৩
বড়দিনে বাড়িতে বানান রেড ভেলভেট কেক

উৎসবে সবকিছু হোক রঙিন। খাবারেও থাকুক রঙের ছোঁয়া। বড় দিনে ঘরেই বানিয়ে ফেলুন রেড ভেলভেট কেক। রইলো রেসিপি।

কেকের জন্য উপকরণ: ময়দা এক কাপ, সয়াবিন ১/৪ কাপ, চিনি ১/৪ কাপ, বেকিং পাউডার এক চা চামচ, গুঁড়া দুধ এক টেবিল চামচ, ফুড কালার আধা চা চামচ, ডিম তিনটি, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, কোকো পাউডার আধা কাপ।  

ফ্রস্টিংয়ের জন্য উপকরণ: আইসিং সুগার একশো গ্রাম, মাখন একশো গ্রাম, চকলেট পাউডার আধা কাপ।  

প্রণালি: শুরুতে ডিম ভেঙে এর সাদা অংশ ভালোভাবে বিট করে নিন। ফোম হয়ে এলে এতে চিনি মিশিয়ে দিন। আবার কিছুক্ষণ বিট করুন। চিনি গলে গেলে ডিমের কুসুম আরও ২ মিনিট বিট করুন। চেলে রাখা বেকিং পাউডার, ময়দা, গুঁড়া দুধ, তেল, ভ্যানিলা এসেন্স ও ফুড কালার মিশিয়ে নিতে হবে। প্রিহিট (১৭৫ ডিগ্রি) ওভেনে ২৫ মিনিট বেক করে নিন। ফ্রস্টিংয়ের জন্য আইসিং পাউডার, কোকো পাউডার, মাখন বিটার মেশিনে বিট করুন। এবার বেক করা কেক ঠান্ডা করে মাঝখানে কেটে তাতে ফ্রস্টিং দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

 
 

/স্বরলিপি/

সর্বশেষ

পাঠকপ্রিয়