ছুটি বাতিল, প্রস্তুত সরকার
‘রাতে বা কাল সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে হামুন’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান
ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম এবং বরিশালের দিকে উত্তরপূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলে এগিয়ে আসছে। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘হামুন’ আজ রাত ১০টা থেকে কাল সকাল ১০টার মধ্যে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
তবে শেষ মুহূর্তে এটি গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে। এ অবস্থায় এসব উপকূলীয় এলাকায় আবহাওয়া অধিদফতর সাত নম্বর বিপদসংকেত দিয়েছে। মঙ্গলবার রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসব তথ্য জানান।
এর আগে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় সচিবালয়ে এক প্রস্তুতি সভা হয়।
সভা শেষে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্রটা বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি আজকে আজ রাত ১০টা থেকে কাল সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে রাত ৮টার মধ্যে যেন সব ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়। আশ্রয়কেন্দ্রগুলো আমরা প্রস্তুত করেছি। আমাদের মেডিক্যাল টিমও প্রস্তুত রয়েছে।
‘পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে,’ জানান প্রতিমন্ত্রী।
আশ্রয় কেন্দ্রেগুলোতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিও আমরা মোকাবিলা করতে পারব।
তিনি আরও জানান, আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।
/নঈমুদ্দীন/এসবি/
- ২ বছর আগে কক্সবাজারে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান
- ২ বছর আগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেল টিন ও অর্থ
- ২ বছর আগে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক
- ২ বছর আগে সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
- ২ বছর আগে হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু
- ২ বছর আগে উপকূল অতিক্রম করলো হামুন, নামলো বিপদ সংকেত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারে ৩ জনের মৃত্যু
- ২ বছর আগে কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’
- ২ বছর আগে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
- ২ বছর আগে নোয়াখালীতে আতঙ্কে দ্বীপের মানুষ
- ২ বছর আগে কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত
- ২ বছর আগে নিষেধাজ্ঞা আশীর্বাদ হয়ে এসেছে জেলেদের জন্য
- ২ বছর আগে চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোকাবিলায় পায়রা বন্দরে ৫ কমিটি
- ২ বছর আগে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক