ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিতে ভেসে গেছে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৃষ্টিতে ভেসে গেছে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় টেস্ট)

তৃতীয় দিনশেষে

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৬৯/৯ (সিবলি ১২০, স্টোকস ১৭৬, বাটলার ৪০, রোস্টন ৫/১৭২)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩২/১ (ক্যাম্পবেল ১২, ব্র্যাথওয়েট ৬*, কারান ১/৮)

সাউদাম্পটনের প্রথম টেস্টের মতো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ওল্ড ট্র্যাফোর্ডের দ্বিতীয় টেস্টেও বৃষ্টির বাধা দেখা দিয়েছে। এবার বৃষ্টির জন্য পুরো দিনের খেলা পণ্ড হয়ে গিয়েছে। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। ফলে টেস্টে এখনো চালকের আসনে আছে ইংল্যান্ড। তবে কিছুটা হতাশাও কাজ করবে দলটির। কারণ প্রথম টেস্টের হারের প্রতিশোধ নেওয়ার পথে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিনশেষে বেশ ভালোভাবে এগিয়ে আছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের চেয়ে এখনো ৪৩৭ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪৬৯/৯ (ডিক্লে.) রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষ বেলায় ১৪ ওভারে ৩২ রান করতেই ১ উইকেট হারিয়ে ফেলে। জন ক্যাম্পবেলকে ১২ রানে ফেরান ইংল্যান্ড পেসার স্যাম কারান। মাঠে ৬ রানে ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ১৪ রানে আলজারি জোসেফ অপরাজিত আছেন।

এর আগে টসে হেরে দুই ইংলিশ ব্যাটসম্যান ডম সিবলি এবং বেন স্টোকসের জোড়া শতকে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

প্রথম দিন শেষেই বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে রেখেছিল ইংলিশরা। ৩ উইকেট হারিয়ে তুলেছিল ২০৭ রান। সতর্ক ব্যাটিংয়ে প্রথম দিন সিবলি ৮৬ এবং স্টোকস ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পান ২৪ বছর বয়সী ওপেনার সিবলি। আর স্টোকস নিজের দশম সেঞ্চুরি তুলে নেন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ২৬০ রানের জুটিতে দারুণ সংগ্রহের পথে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত সিবলির ১২০ রান, স্টোকসের ১৭৬ এবং বাটলারের ৪০ রানে ভর করে ৪৬৯ রান করে ইংল্যান্ড। এরপরে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়ক রুট।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়