ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোবিন্দগঞ্জে বাড়িতে বিস্ফোরণ: বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে

গাইবান্ধা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২৫ মার্চ ২০২১  
গোবিন্দগঞ্জে বাড়িতে বিস্ফোরণ: বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে

গোবিন্দগঞ্জের নয়াপাড়া গ্রামে বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা তদন্তে ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

আরো পড়ুন:

পুলিশ সুপার জানান, ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আজ সকাল থেকে কাজ শুরু করেছে। এছাড়া, কাউন্টার ট্রেরিজমের ডিসি রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ঢাকা থেকে ৮ সদস্য বিশিষ্ট টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে, কোনো নাশকতামূলক কাজ করার জন্য ওই বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিয়ে কাজ করা হচ্ছিলো।  এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ‌্য, বুধবার (২৪ মার্চ) বিকেলে কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। নিহতরা হলেন— মেকুরাই নয়াপাড়া গ্রামের বোরহান মিয়া, একই গ্রামের ওয়াহেদুল ইসলাম ও মহিমাগঞ্জের কুমিরাডাংগা গ্রামের রানা মিয়া।

দয়াল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়