দল না করে মনোনয়ন পাওয়ার সুযোগ নেই: হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দল না করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই। যিনি মনোনয়ন আশা করবেন তার অবশ্যই দীর্ঘ ধারাবাহিকতা ও জনপ্রিয়তা থাকতে হবে। এর বাইরে কারো মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই।’
রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৭ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আওয়ামী লীগ থেকে অনেক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এমন প্রশ্নের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দল নির্বাচনী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে জরিপ চালাচ্ছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় বহু নেতা সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। সে জন্য প্রত্যেকটি নির্বাচনী এলাকাতে অনেক নেতার মনোনয়ন ফরম নেওয়াটা খুবই স্বাভাবিক। সবসময় এটি হয়ে এসেছে। কিন্তু কোনো হাইব্রিডের মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। দল সবাই করতে পারে। দল অনেক সময় এটিও বিবেচনা করে যে, দীর্ঘ ধারাবাহিকতা না থাকলেও জনপ্রিয়তা আছে। কিন্তু দল না করে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগে নেই।’
নিজের নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমার ইলেকশন শুধু ইলেকশন আসলে না, আমি সারা বছর ইলেকশন করি। প্রতি সপ্তাহেই নির্বাচনী এলাকাতে যাই, চট্টগ্রামে যাই। সারা বছর মানুষের সঙ্গে থাকি। আমি সারা বছর দলমত নির্বিশেষে মানুষের সঙ্গে থাকি। কারণ আমি ভাবি যে, আমাকে মনোনয়ন দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, যখন সংসদ সদস্য হয়ে গেছি তখন সব মানুষের। এবারও দল যদি আমাকে মনোনয়ন দেয়, আশা করি আমি যেভাবে দল-মত নির্বিশেষে মানুষের পাশে থেকেছি, মানুষও ভোটের সময় আমার পাশে থাকবে।’
নির্বাচনী কাজে তরুণদের অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের স্লোগানই হচ্ছে ‘তারুণ্যই শক্তি, তারুণ্যই সমৃদ্ধি’। তরুণদের ওপর নির্ভর করেই দেশ এগিয়ে যাবে। সুতরাং, আমাদের নির্বাচনী মেনিফেস্টো বলুন অথবা নির্বাচনী কর্মকাণ্ডের কথাই বলুন সব কিছুতেই তরুণদের প্রাধান্য থাকবে।’
নির্বাচনে বিএনপি আসবে কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইলেকশনের ট্রেন চলা শুরু হয়ে গেছে। এখন ট্রেনে যদি কেউ উঠতে না পারে তাহলে তো করার কিছু নেই। গতবার বিএনপি ইলেকশনের ট্রেনের পাদানিতে উঠেছিল, আগেরবার তারা ইলেকশনের ট্রেন মিস করেছিল। আজকে সারাদেশে মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এতেই প্রমাণিত হয় কেউ নির্বাচন বর্জন করলেও জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।’
রেজাউল/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম