নরসিংদী-৩
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৪
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন নারী-পুরুষসহ চার জন।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে শিবপুর পৌরসভার আশ্রাফপুর মাটি কাটা এলাকায় হামলা হয়। আহতরা হলেন- উপজেলার সামসুল হক মৃধার ছেলে ইমরান (৪৫), ইমরানের স্ত্রী মুরশিদা (৩০), রাজ্জাক মিয়ার ছেলে আবুল (৫০) ও আবুলের স্ত্রী সাদিয়া (৪০)।
আহত ইমরান বলেন, আজকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক উপলক্ষে ঈগল প্রতীক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। এসময় নৌকা প্রতীক সমর্থকদের দুটি মাইক্রোবাস যাচ্ছিল। তখন গাড়ি থেকে নেমে এসে আমাদের মারধর করা হয়।
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা অভিযোগ করে বলেন, আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একের পর এক এই রকম হামলার কারণে সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দোষীদের চিহ্নিত করে যেন আইনের আওতায় আনা হয়।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগের ‘নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বিকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হৃদয়/মাসুদ
- ১ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম