ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক এমপি সালাম মুর্শেদী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৫ নভেম্বর ২০২৪  
সাবেক এমপি সালাম মুর্শেদী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা 

আব্দুস সালাম মুর্শেদী ও শারমিন সালাম

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ২০৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে মামলা করেন।

আরো পড়ুন:

আসামিদের বিরুদ্ধে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগ করা হয়েছে। 

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, মামলায় ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়