ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় কম দামে মাংস ও দুধ বিক্রি শুরু 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১১ মার্চ ২০২৬  
গাইবান্ধায় কম দামে মাংস ও দুধ বিক্রি শুরু 

সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।

গাইবান্ধায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সপ্তাহব্যাপী সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। 

বুধবার (১১ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।

আরো পড়ুন:

আগামী ১৬ মার্চ পর্যন্ত জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাক সেলের মাধ্যমে গরুর মাংস, ডিম এবং গাড়ির মাধ্যমে সুলভ মূল্যে দুধ বিক্রি করা হবে। সেখানে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৬০ টাকা ও ডিম প্রতি পিস ৮ টাকায় বিক্রি করা হবে। 

গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা জানান, নিম্ম আয়ের মানুষ যাতে রমজানে মাংস, দুধ ও ডিম সহজে কিনতে পারে, এ জন্য সরকার এমন উদ্যোগ নিয়েছে।

গরুর মাংস কিনতে এসেছেন সদর উপজেলার ফুটপাতে কাপড় ব্যবসায়ী মোস্তফা মিয়া। ৬৫০ টাকায় গরুর মাংস কিনতে পেরে তিনি খুশি। তিনি বলেন, ‘‘দাম কিছুটা কম হওয়ায় এক কেজি গরুর মাংস ও দুই লিটার দুধ কিনেছি।’’

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আগামী ১৬ মার্চ পর্যন্ত বিক্রি চলবে। কম দামে কিনতে পেরে ভোক্তারা খুশি। 

ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়