ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটায় বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৯ মে ২০২৬  
কুয়াকাটায় বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম

স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরা এসেছেন কুয়াকাটা সমুদ্রসৈকতে।

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুক্রবার (২৯ মে) সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। ঈদুল আজহার ছুটিতে আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন।

অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে অনেককে। সবমিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। 

আরো পড়ুন:

শুধু জিরো পয়েন্টই নয়; তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বন ও গঙ্গামতিসহ কুয়াকাটার সব পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। 

হোটেল ব্যবসায়ীরা বলছেন, এখন পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তারা আশা করছেন, বিকেলের পর থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাগুরা থেকে আসা পর্যটক সোনিয়া-শফিকুল দম্পতি জানান, ‍আজ সকালে তারা ঈদের ছুটি উপভোগ করতে কুয়াকাটায় এসেছেন। দুই বছর আগে যখন শেষ কুয়াকাটায় এসেছিলেন তখন ব্যাপক পর্যটক সমাগম হয়েছিল। এবছর পর্যটকের সংখ্যা কম বলে জানান তারা। সমুদ্রের ঢেউ এবং গর্জন তাদের ভালো লাগছে।

বন্ধুরা মিলে সমুদ্রের পানিতে নেমে সেলফি তুলছেন


খুলনা থেকে আসা সোহেল আহসান বলেন, ‍“আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। সমুদ্রের পানিতে নেমে সাঁতার কেটেছি। এ এক অন্যরকম অনুভূতি। যেটা ভাষার প্রকাশ করা যাবে না। সমুদ্রের অনেক বড় বড় ঢেউ আমাদের মন কড়েছে।”

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তায় সৈকতের জিরো পয়েন্টের বক্সে সার্বক্ষনিক একটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া, বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল টিম মোতায়েন রয়েছে। আশা করছি, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারবেন।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়