ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মীম খাতুন। ফাইল ফটো
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) সদর ও শৈলকুপা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আরজ আলী ও মীম খাতুন।
পুলিশ জানায়, বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে বাসচাপায় আরজ আলী ঘটনাস্থলেই নিহত হন। তিনি জেলার কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে।
এছাড়া, একই দিন বেলা ১১টার দিকে শৈলকুপায় অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন নামে এক শিশু আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মীম খাতুন শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “অটোভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, “আরজ আলী নামে ওই মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/রাজীব
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ