ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু সচেতনতায় জাবিতে পরিচ্ছন্নতা অভিযান

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:১৯, ৫ এপ্রিল ২০২৬
ডেঙ্গু সচেতনতায় জাবিতে পরিচ্ছন্নতা অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংলগ্ন কবির সরণিতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

আরো পড়ুন:

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য জাকসুকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু প্রতিরোধ সেল পুনর্গঠনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম আরো কার্যকর করা হবে।”

তিনি ক্যাম্পাসকে মশামুক্ত ও বাসযোগ্য রাখতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং কীটতত্ত্ববিদ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার।

এছাড়া, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীরসহ অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়