ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৭ হাজার ৩৪৮ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৮ জানুয়ারি ২০২৬  
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৭ হাজার ৩৪৮ টাকা

ফাইল ফটো

দিন যতই যাচ্ছে স্বর্ণের দাম ততই বাড়ছে। একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৭ হাজার ৩৪৮ টাকা। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালেই বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার টাকা অতিক্রম করেছে। গতকাল প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।  

আরো পড়ুন:

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই দাম আজ সকাল সোয়া ১০টা থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।তবে স্থানীয় বাজারের আগে দাম বেড়েছে বৈশিক বাজারে। 

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২৪০ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়