বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৯ মার্চ) পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী কে ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান কে আইএফআইসি ব্যাংকের পর্যবেক্ষক, পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির কে প্রিমিয়ার ব্যাংকে এবং ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান কে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
পর্যবেক্ষক নিয়োগ পাওয়া কর্মকর্তারা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন। একই সঙ্গে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার ওপর সরাসরি নজরদারি করবেন।
ঢাকা/নাজমুল/বকুল