ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে ফারিয়ার ‘বিবাহ অভিযান’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফারিয়ার ‘বিবাহ অভিযান’

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। প্রথম সিনেমায় অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এ সিনেমার মাধ্যমেই দুই বাংলায় পরিচিতি পান এই নায়িকা। সম্প্রতি আবারো অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে টলিউডের ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিরসা দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। গত ২১ জুন কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ফারিয়া।

ফারিয়া-অঙ্কুশ ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াংকা সরকার।

নুসরাত ফারিয়ার পরবর্তী সিনেমা ‘ঢাকা ২০৪০’। সম্প্রতি এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। 

উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন সিনেমার কাজ নিয়েই ব্যস্ত নুসরাত ফারিয়া। তার প্রথম সিনেমা ‘আশিকী’ মুক্তি পায় ২০১৫ সালের ঈদুল আযহায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় দেখা যায় তাকে। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রীর ‘শাহেনশাহ’ সিনেমাটি। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে এই নায়িকাকে।


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়