ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশ্যে খলনায়কদের ‘মাফিয়া গ্যাং’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫৬, ২৮ অক্টোবর ২০২০

খলনায়কদের গল্প নিয়ে পরিচালক হাবিব রহমান নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘মাফিয়া গ্যাং’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডন, জাহিদ ইসলাম, সাইফ চন্দন। এছাড়াও অভিনয় করেছেন—এইচ. কে. স্বাধীন, কণ্ঠমনি, সোহানা নদী, মৌ, জুঁই প্রমুখ। সোমবার (২৬ অক্টোবর) ইউটিউবে মুক্তি পেয়েছে ফিল্মটি।

হাবিব রহমান বলেন, আমি প্রথমবার কোনো ওয়েব ফিল্ম পরিচালনা করেছি। কাজটি খুবই ভালো হয়েছে। শিল্পীরাও ভালো কাজ করেছেন। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।

আরো পড়ুন:

হাবিব রহমান মূলত একজন নৃত্য পরিচালক। কিন্তু তিনি নির্মাণে কেন? জবাবে হাবিব বলেন, বলিউডের নামকরা নৃত্য পরিচালক প্রভুদেবা, ফারাহ খান, রেমো ডি সুজাসহ অনেকেই সিনেমা পরিচালনা করেছেন। আমি চেষ্টা করছি ভালো কিছু করার। তবে প্রফেশন বদলাচ্ছি না। আমার যেটা পেশা আমি সেটাতেই থাকছি। আমি ভালো কাজের সঙ্গে সবসময় আছি।

‘মাফিয়া গ্যাং’ ওয়েব ফিল্মে দুটি গান রয়েছে। এর ব্যাপ্তি ১ ঘণ্টা ১০ মিনিট।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়