ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কিছু তো লজ্জা করুন’, বলিউড তারকাদের ওপর ক্ষুব্ধ নওয়াজ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৩৪, ২৪ এপ্রিল ২০২১
‘কিছু তো লজ্জা করুন’, বলিউড তারকাদের ওপর ক্ষুব্ধ নওয়াজ

জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয় গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি বলিউড তারকাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ভারতের করোনা মহামারি দিন দিন আরো খারাপ আকার ধারণ করছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যার রেকর্ড তৈরি হচ্ছে। হাসপাতাল বেড থেকে অক্সিজেনের সিলিন্ডারের জন্য চলছে অবিরাম প্রচেষ্টা।

আরো পড়ুন:

এদিকে কিছু বলিউড তারকা ছুটি কাটাতে মালদ্বীপে গেছেন। সেখানে গিয়ে নানা রকম ছবি ও ভিডিও পোস্ট করছেন তারা। আর এটি দেখে ক্ষিপ্ত নওয়াজ। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘এই বিনোদন জগতের তারকারা এমন এক সময়ে ছুটির ছবি পোস্ট করছেন যখন গোটা বিশ্ব সবচেয়ে মন্দ সময় কাটাচ্ছে। মানুষের কাছে খাবার নেই আর আপনারা টাকা উড়াচ্ছেন! কিছু তো লজ্জা করুন।’

তবে ছুটি কাটানো অন্যায় নয় বলে জানান নওয়াজ। কিন্তু এই মুহূর্তে ছবি পোস্ট করার বিষয়টি মানতে নারাজ তিনি। এই অভিনেতা বলেন, ‘তারা মালদ্বীপ নিয়ে তামাশা শুরু করেছে। জানি না পর্যটন শিল্পের সঙ্গে তাদের কী বোঝাপড়া রয়েছে। কিন্তু মানবিকতার খাতিরে, ছুটির আনন্দগুলো নিজের কাছে রাখুন। চারদিকে সংকট। কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বুঝতে শিখুন। যারা কষ্ট পাচ্ছে তাদের অসম্মান করবেন না। ভারতের বিনোদন জগতের মানুষ হিসেবে আমাদের আরো বড় হতে হবে।’

মালদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। পরিবার নিয়ে আমার জন্মস্থান বুধনায় আছি। এটাই আমার মলদ্বীপ।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়