ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৪১, ৮ ডিসেম্বর ২০২১
মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?

বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা। এ বিষয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছেন এই জুটি।

এদিকে ভিকি ও ক্যাটরিনা বিয়ের পর কোথায় মধুচিন্দ্রমায় যাবেন তা নিয়েও ভক্তদের কৌতূহলের শেষে নেই। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে গেছে, বিয়ের পর মালদ্বীপে যাবেন তারা। সেখানেই কিছুদিন থাকবেন। এরপরই সিনেমার শুটিং শুরু করবেন তারা।

আরো পড়ুন:

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাদের মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়েছে। বুধবার হলুদ অনুষ্ঠান এবং বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই তারকা জুটি।

বিয়ের গোপনীয়তা বজায় রাখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে অতিথিদের ফোন অথবা কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এই জুটির ছবি ও ভিডিও প্রকাশের অনুমতির জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি খ্যাতনামা ওটিটি প্ল্যাটফর্ম। যদিও এই জুটি এতে সম্মতি দিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়