ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রেকআপের গুঞ্জনের ইতি টানলেন টাইগার?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৩১ জুলাই ২০২২   আপডেট: ১৬:৪৮, ৩১ জুলাই ২০২২
ব্রেকআপের গুঞ্জনের ইতি টানলেন টাইগার?

বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি গুঞ্জন চাউর হয়— ছয় বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তারা।

এদিকে শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেয়েছে দিশা পাটানি অভিনীত সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন টাইগার। পাশাপাশি ক্যাপশনে সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসা করে লিখেছেন, ‘অসাধারণ সিনেমা এবং সকলের অভিনয় খুবই চমৎকার ছিল। সবাইকে অভিনন্দন।’ এছাড়া পোস্টটি দিশাকে ট্যাগও করেছেন টাইগার।

আরো পড়ুন:

যদিও অতীতে একাধিকবার টাইগার ও দিশার ব্রেকআপের গুঞ্জন শোনা গেছে। তবে তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। টাইগারের এই পোস্টের পর নেটিজেনদের ধারণা— অতীতের মতো এবারো তাদের ব্রেকআপের বিষয়টি গুজব ছাড়া কিছুই না।

এর আগে শোনা যায়— চলতি বছর শুরুর দিকে দিশা ও টাইগারের ব্রেকআপ হয়েছে। টাইগারকে বিয়ে করতে চাইছেন দিশা। কিন্তু এই অভিনেতা জানান, এখন কোনোভাবেই বিয়েতে রাজি নন তিনি। এটি নিয়ে তাদের মনোমালিন্য হয়। এরপরই তাদের সম্পর্কে চিড় ধরে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়