ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যৌন নিপীড়ক এপেস্টেইনের মামলায় ক্লিনটন, জ্যাকসনের নাম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৪ জানুয়ারি ২০২৪  
যৌন নিপীড়ক এপেস্টেইনের মামলায় ক্লিনটন, জ্যাকসনের নাম

যৌন নিপীড়ক জেফরি এপেস্টেইনের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রিউ এবং প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনসহ অনেক নামীদামী ব্যক্তির নাম এসেছে। বৃহস্পতিবার আদালত এই মামলার নথি প্রকাশ করেছে।

বিত্তশালী এপেস্টেইন তার বিত্তকে কাজে লাগিয়ে মার্কিন প্রভাবশালীদের সঙ্গে খাতির গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী পাচারের অভিযোগ ছিল। ২০১৯ সালের জুলাইয়ে নিউ জার্সি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউইয়র্কের ফেডারেল কোর্টে নারী পাচারের মামলায় তাকে অভিযুক্ত করা হয়। ওই বছরের ১০ আগস্ট তাকে ম্যানহাটনের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মৃতদেহ পরীক্ষা করে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার এপেস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট মামলার যে নথি প্রকাশ করা হয়েছে  তাতে ২০০ নাম উঠে এসেছে। এদের অনেকেই রাষ্ট্র ও সমাজে প্রভাবশালী ছিলেন। 

নথিতে দেখা গেছে এপেস্টেইনের পক্ষে কাজ করা সোজবার্গ ২০১৬ সালে তার জবানবন্দীতে স্মরণ করেছিলেন যে, এপেস্টেইন তার সাথে বিল ক্লিনটনের ব্যাপারে কথা বলেছিলেন।

ওই সময় এপেস্টেইন তাকে বলেছিলেন, ‘ক্লিনটন তাদের তরুণদের পছন্দ করেন, বিশেষ করে মেয়েদের ।’

সোজবার্গ আরও জানিয়েছিলেন, প্রয়াত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন এপেস্টেইনের পাম বিচ ম্যানশনে ছিলেন এবং তিনি বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের সাথে দেখা করেছিলেন।

সোজবার্গকে প্রশ্ন করা হয়েছিল, ‘যখন আপনি জেফ্রির সাথে ছিলেন তখন আপনি কি কখনও বিখ্যাত কারো সাথে দেখা করেছেন? 

জবাবে সোজবার্গ বলেছেন, ‘আমি মাইকেল জ্যাকসনের সাথে দেখা করেছি ... পাম বিচে (এপস্টাইনের) বাড়িতে।’

তিনি জ্যাকসনকে ম্যাসেজ করেছেন কিনা জানতে চাইলে, সোজবার্গ বলেন, ‘আমি করিনি।’

ডেভিড কপারফিল্ডের ব্যাপারে সোজবার্গ বলেছিলেন, বিখ্যাত এই জাদুকর এপেস্টেইনের বাড়িতে নৈশভোজে অংশ নিয়েছিলেন এবং তিনি কিছু জাদু দেখিয়েছিলেন।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়