ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে মাস্ক ব্যবহারে পুলিশের ক্যাম্পেইন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২১ মার্চ ২০২১   আপডেট: ১৩:৫৪, ২১ মার্চ ২০২১
ময়মনসিংহে মাস্ক ব্যবহারে পুলিশের ক্যাম্পেইন

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ক্যাম্পেইন করা হয়েছে। 

রোববার (২১ মার্চ) সকালে এই ক্যাম্পেইন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

আরো পড়ুন:

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায় ময়মনসিংহ পুলিশ। এজন‌্য আজ সকাল থেকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে পথচারীদের সচেতনতার পাশাপাশি মাস্ক ও সেনিটাইজার বিতরণ করে জেলা পুলিশ।

করোনা মোকাবিলায় এই ধরনের কাজ অব‌্যাহত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন— রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিলন/আরিফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়