আমি বিএনপিতে থাকলে নির্বাচনে আসতাম: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপি নির্বাচনে আসবে কিনা সেই উত্তর নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমি বিএনপির সদস্য নই। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। আমি তাদের উকিলও নই। তবে, এটুকু বলতে পারি বিএনপি একটি বড় দল। তাদের অনেক ফলোয়ার আছে। আমি দলটিতে থাকলে অবশ্যই আনন্দের সঙ্গে জাতীয় নির্বাচনে অংশ নিতাম।’
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, স্বৈরাচারী ও অবৈধ শাসক যারা এই দেশকে শাসন করেছেন তারা প্রার্থী বানায়, প্রার্থী নামায়। তারা অনেক খেলা খেলতে পারেন। আমাদের পক্ষে প্রার্থী বানানো কমানো সম্ভব নয়। আমি একজন প্রার্থী হিসেবে অন্য প্রার্থীকে সম্মান জানাই, তাদের সঙ্গে আমি ইলেকশনে লড়বো। দামি বা দামি নয়, লেংড়া কিংবা লেংড়া নয়, এদেশের যেই নাগরিক তিনি নমিনেশন পাবেন এবং পেয়েছেন। সুতরাং তাদের প্রতি আমার সম্মান রয়েছে।
এর আগে, আজ দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনের উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, অন্যায় কাজ করিনি, করবো না। প্রশাসনের যারা আছেন, তাদের কাছে অনুরোধ, নির্বাচন কমিশনের আইন অক্ষরে অক্ষরে মানতে হবে। আওয়ামী লীগের কোনো প্রার্থীর কথায় কিছু করতে হবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। তারা বুঝে গেছেন। তাই এ দেশের মানুষ উন্নয়নের পক্ষে আওয়ামী লীগকেই ভোট দেবে। সুতরাং, কাউকে বেশি কিছু করতে হবে না। সাধারণভাবে স্বাভাবিক কাজটা করলেই হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টটা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক পলিন বখত, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
মনোয়ার/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম