নৌকার মিছিলে এসে আ.লীগ নেতার মৃত্যু
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মিছিলে অংশ নিতে এসে ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৭০) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল শুরু হবার সঙ্গে সঙ্গে ‘নৌকা’ বলে স্লোগান দিয়েই অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাইজিংবিডিকে বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা, পরীক্ষিত এবং নিবেদিত ব্যক্তি ছিলেন নুরুল ইসলাম। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত। তার শূন্য স্থান অপূরণীয়।
ইমরান/মাসুদ
- ১ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম