নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন : সাকিব
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান প্রচারণায় গিয়ে বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। যাতে করে আমি আপনাদের কাছে বার বার আসতে পারি।’
আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাগুরার জগদল, চাউলিয়া, বগিয়া ও কছুন্দি ইউনিয়নে নির্বাচনি সমাবেশ করেছেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। সেখানে সাকিব আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান, মাগুরার সন্তান। আমি আপনাদের মাঝে এসেছি, একটা জিনিস নিতে; জিনিসটা আপনারা আমাকে ১০০ শতাংশ ভোট দিয়ে মাগুরা-১ আসন থেকে নৌকাকে বিজয়ী করবেন, যাতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় উপহার দিতে পারি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ সভাপতিত্বে নির্বাচনি সমাবেশ সাকিব আল হাসান ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
শাহীন/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম