ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আ.লীগপন্থি দুই রাবি কর্মকর্তা গ্রেপ্তার

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১২ জানুয়ারি ২০২৬  
আ.লীগপন্থি দুই রাবি কর্মকর্তা গ্রেপ্তার

হানিফ মো. পলাশ ও আহসান হাবীব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে রাজশাহীর স্থানীয় লোকজন। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে পৃথক দুটি স্থানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত একজন হলেন বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীব। তাকে বিনোদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। তিনি রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা ছিলেন। বর্তমানে তিনি মতিহার থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট বোয়ালিয়া থানায় দায়ের করা একাধিক মামলা রয়েছে।

আরো পড়ুন:

অপরজন শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশ। তিনি রাজশাহীর পবা উপজেলা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড় থেকে লোকজন তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ও হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশকে আদালতে চালান দেওয়া হয়েছে। হানিফের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে।

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়