ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির দিনে ভালোবাসার গান, ‘বৃষ্টি যদি না থামে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৮ জুন ২০২৫  
বৃষ্টির দিনে ভালোবাসার গান, ‘বৃষ্টি যদি না থামে’

আকাশে মেঘ, বাতাসে সোঁদা গন্ধ—বৃষ্টির দিনে হৃদয়ের গভীরে যে কাব্য জেগে ওঠে, তারই মিষ্টি অনুবাদ যেন নতুন গান ‘বৃষ্টি যদি না থামে’

“আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেব/ উতলা মন শান্ত করব”— এমন রোমান্টিক কথার গানটি লিখেছেন তারেক আনন্দ, সুর-সংগীতে আছেন সজীব দাস, কণ্ঠ দিয়েছেন শারমিন কেয়া।

আরো পড়ুন:

এ গান প্রসঙ্গে শারমিন কেয়া বলেন, “ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”

গীতিকার তারেক আনন্দ বলেন, “বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। আমার লেখা অনেক বৃষ্টির গান আছে। তবে এই গানের কথায় আমার এক অন্যরকম অনুভূতির প্রকাশ ঘটেছে। বিশ্বাস করি, শ্রোতাদের হৃদয়ে এই গান জায়গা করে নেবে।”

সংগীত পরিচালক সজীব দাস বলেন, “সুর ও সংগীতায়োজনে আমি যতটা পারি মেধা ঢেলে দিয়েছি। বাকিটা শ্রোতাদের ভালো লাগার উপর নির্ভর করছে।”

‘বৃষ্টি যদি না থামে’ গানটি এখন শোনা যাচ্ছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রকাশিত হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলেও।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়