ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতি ৬০ দিন বৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার খবর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ২৮ মে ২০২৬  
যুদ্ধবিরতি ৬০ দিন বৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ৬০ দিন বৃদ্ধি করার একটি সমঝোতায় উভয় পক্ষ সম্মত হয়েছে বলে হোয়াইট হাউসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে আলজাজিরা লিখেছে, হোয়াইট হাউজ সমঝোতার প্রাথমিক তথ্য গণমাধ্যমকে দিয়েছে। তারা বলেছে, একটি সমঝোতা স্মারকে পৌঁছানো গেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে সই করেননি।

আরো পড়ুন:

হোয়াইট হাউজের প্রতিবেদন অনুযায়ী, এটি ৬০ দিনের যুদ্ধবিরতি হবে। এই ৬০ দিনে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে, ইরান ৩০ দিনের মধ্যে সব মাইন অপসারণের প্রতিশ্রুতি দেবে এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের সম্পদ অবমুক্ত করার বিষয়েও বিস্তর আলোচনা হবে।

আলজাজিরার খবরে বলা হচ্ছে, সমঝোতা অনুযায়ী সমান্তরালভাবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে। এরপর উভয় দেশ আলোচনা করবে, কীভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া যায়।

অবশ্য, এমন ব্রেকিং মাঝে মধ্যে আসে। মাত্র কয়েক দিন আগে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে তাদের একটি সমঝোতা স্মারক হয়েছে এবং শুধু কয়েকটি বিস্তারিত বিষয় ঠিক করা বাকি। তবে মাত্র ২৪ ঘণ্টা পরই তারা বলেছিলেন যে, কোনো চুক্তি হয়নি।

এ ছাড়া বুধবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বলেন, চুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়া নেই।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়