ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহাবুদ্দিন মেডিক্যালে র‌্যাবের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ১৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শাহাবুদ্দিন মেডিক্যালে র‌্যাবের অভিযান

করোনার ভুুয়া সনদ দেওয়ার অভিযোগে গুলশানে শাহাবুদ্দিন মেডিক্যােল অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ জুলাই) বিকেলে (সোয়া ৩টা ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রাইজিংবিডিকে বলেন, দুপুর একটার পর থেকে আমরা অভিযান শুরু করেছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সরোয়ার আলম জানান, হাসপাতালটি সরকার কিংবা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের কিট সরবরাহ করেছে। একইসঙ্গে তারা করোনার পরীক্ষার নামে ভুয়া সনদ বিক্রি করেছে। অ্যান্টিবডির নামেও ভুয়া পরীক্ষা করে তারা বহু টাকা হাতিয়ে নিয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে হাসপাতালটি নমুনা সংগ্রহ করে ভুয়া সনদ দিয়ে আসছে। গোপনে প্রতিষ্ঠানটি নমুনা সংগ্রহ করলেও পরীক্ষা-নিরীক্ষা ন করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

এর আগে একই অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একই অভিযোগে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

ঢাকা/মাকসুদ/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়