ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীর পল্টনে বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২০ নভেম্বর ২০২৩  
রাজধানীর পল্টনে বাসে আগুন

রাজধানীর পল্টনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে যায়।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পল্টন মোড়ে তানজিল পরিবহনের একটি বাসের পেছন দিকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে যায়।

মাকসুদ/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়