ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইতালিতে ধর্ষণ, ব্রাজিলে জেল খাটবেন রবিনহো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২১ মার্চ ২০২৪  
ইতালিতে ধর্ষণ, ব্রাজিলে জেল খাটবেন রবিনহো

ব্রাজিলিয়ান ফুটবল তারকাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের হিড়িক বয়ে যাচ্ছে। কয়েকদিন আগে ধর্ষণের দায়ে সাজা ভোগ করেছেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় দানি আলভেজ। এবার একই অভিযোগের শাস্তি হিসেবে নিজ দেশে জেল খাটতে যাচ্ছেন আরেক তারকা খেলোয়াড় রবিনহো।

রবিনহো ধর্ষণের কাণ্ড ঘটিয়েছিলেন ইতালির এসি মিলানে। কিন্তু সাজা খাটতে হবে ব্রাজিলে।  প্রথমে এই রায় দিয়েছিল ইতালির আদালত। পরে গতকাল রায় দিলো ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আদালত। রায় হয়েছে ভোটাভুটিতে। তাতে ১১ ভোটের মধ্যে ৯টি ভোট পড়েছে ইতালিয়ান আদালতের শাস্তি দাবির পক্ষে।

আরো পড়ুন:

আদালতের রায়ে বলা হয়েছে, অবিলম্বে রবিনহোর সাজার মেয়াদ শুরু করতে হবে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রবিনহোর আইনজীবী জোসে আলকমিন। তবে এখনই হাল ছাড়ছেন না তারা। সাংবাদিকদের আল্কমিন জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলাকালীন ২০১৩ সালে মিলানের এক নৈশ ক্লাবে আলবেনিয়ান এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে রবিনহোর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেন ইতালির আদালত। 

এই ব্রাজিলিয়ান তারকা আপিল করলেও লাভ হয়নি। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তার শাস্তি বহাল রাখেন এবং একই সঙ্গে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানান। 

এই ঘটনায় ক্যারিয়ারের শেষ সময়েও ভুগতে হয়েছ রবিনহোকে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে খেলে শেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও তাকে মাঠেই নামতে দেওয়া হয়নি। ধর্ষণের অভিযোগে তার সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়