ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কঙ্গনার পরিবর্তে দীপিকা?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঙ্গনার পরিবর্তে দীপিকা?

কঙ্গনা রাণৌত ও দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক: অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কঙ্গনা রাণৌত। এরপর এ পরিচালকের লাইফ ইন অ্যা মেট্রো সিনেমাতেও অভিনয় করেন তিনি।

এদিকে কুইন অভিনেত্রীকে তার পরের সিনেমা ইমলি-তে নিতে চেয়েছিলেন অনুরাগ। কঙ্গনা রাজিও হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি করবেন না বলে জানান। এখন কঙ্গনার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘মতের মিল না হওয়ায় অনুরাগ বসুর পরবর্তী সিনেমা ইমলি থেকে সরে গেছেন কঙ্গনা। গ্যাংস্টারলাইফ ইন অ্যা মেট্রো সিনেমার পর তারা আর একসঙ্গে কাজ করেননি। পরিচালক এখন নায়িকা চরিত্রে দীপিকাকে নিতে চাইছেন। দীপিকা এখন ছাপাক সিনেমা নিয়ে ব্যস্ত, তবে নির্মাতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে।’

যদিও এর আগে অনুরাগ বসু জানিয়েছিলেন, সিনেমাটি থেকে কঙ্গনা সরে যাননি। বরং, তারা সিনেমার কাজ শুরু করতে চেয়েছিলেন। কিন্তু মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি সিনেমার কিছু দৃশ্য পুনরায় শুটিং করার কারণে তা করতে পারেননি কঙ্গনা। এরপর অনুরাগ তার পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ও অশ্বিনি আয়ার তিওয়ারির পাঙ্গা সিনেমার কাজ শুরু করেন কঙ্গনা। তাই শিডিউল জটিলতার কারণে কঙ্গনা সিনেমাটি করতে পারেননি।

বর্তমানে ছাপাক সিনেমার শুটিং করছেন দীপিকা। এতে আরো অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি। সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। আগামী বছর ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়