ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেফটিক ট্যাংক পরিষ্কার

চকরিয়ায় দুই সন্তানের পর মারা গেলেন বাবা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১০ আগস্ট ২০২৩   আপডেট: ১২:১৬, ১০ আগস্ট ২০২৩
চকরিয়ায় দুই সন্তানের পর মারা গেলেন বাবা

কক্সবাজারের চকরিয়ায় সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন বাবাও মারা গেছেন। 

বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে মৌলভি মঞ্জুর আলম।

তিনি জানান, বুধবার রাত ১১ টায় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা যান চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় বাবা আনোয়ার হোসেন (৭৮) কে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান। 

স্থানীয়দের বরাতে চকরয়িা থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসত ভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ির সেফটিক ট্যাংকটিতে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

রাতে বন্যার পানি নামার সময় বাড়ির সেফটিক ট্যাংকের বর্জ্য পরিস্কার করতে নামে প্রথমে ছোট ছেলে, তার সাড়াশব্দ না পেয়ে বড় ছেলে নামে। তারও সাড়াশব্দ না পাওয়ায় বৃদ্ধ বাবাও নামেন। কারও সাড়াশব্দ না পেয়ে পরিবার সদস্য ও কয়েকজন আত্মীয় গিয়ে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। রাত ১১ টার দিকে ২ ছেলেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করে। গভীর রাতে চমেকে চিকিৎসাধীন বাবাও মারা যান।

তারেকুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়