নাশকতাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা : বিএমপি কমিশনার
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জিহাদুল কবির নাশকতা করার পরিকল্পনাকারীদের সতর্ক করে বলেছেন, নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ যদি নাশকতা করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ডমিনেশন পেট্রোল পরিচালনা শেষে বরিশাল নগরীর আমতলা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।
এ সময় পুলিশ কমিশনার বলেন, ‘সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বরিশাল শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেশন পেট্রোল পরিচালনা করলাম। এর মাধ্যমে আমরা ভোটারদের মেসেজ দিচ্ছি, পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পেরেছি। আগামীকাল (রোববার) যে ভোট অনুষ্ঠিত হবে, সেখানে দলমত নির্বিশেষ প্রত্যেক ভোটার ভোট দিতে পারবেন।’
জিহাদুল কবির আরও বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। এরই মধ্যে ১৯৯টির অধিকাংশ ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে এবং সব কিছু আমাদের কন্ট্রোলে আছে। আশা করি, সুষ্ঠু সুন্দর এবং ভালো নির্বাচন করতে পারব।’
পুলিশের এই কর্মকর্তা জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাদা পোশাক ও ইউনিফর্মে ১ হাজার ৪৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে আনসার, বিজিবি, র্যাব, সেনা সদস্যরাও আছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতায় বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬টি কেন্দ্র ও বরিশাল-৩ আসনের বাবুগঞ্জের ২৩টি কেন্দ্র রয়েছে।
আরিফুর/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম