ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বের উদাসীনতায় লেবাননে বেপরোয়া ইসরায়েল: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ মে ২০২৬   আপডেট: ১৯:৩৭, ২৯ মে ২০২৬
বিশ্বের উদাসীনতায় লেবাননে বেপরোয়া ইসরায়েল: বিশ্লেষক

গাজা ও লেবাবনে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোর পথ বন্ধ হয়ে যাওয়ার কারণেই ইসরায়েল এখন গাজা ও লেবাননে হামলা জোরদার করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। 

শুক্রবার (২৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

আরো পড়ুন:

ওরি গোল্ডবার্গ বলেন, “ইরানে অভিযান বাড়ানোর সব পথ ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের কোনো সক্রিয় অংশগ্রহণ ছাড়াই বর্তমানে যে কূটনৈতিক আলোচনাগুলো চলছে, সেখান থেকে মূলত তাদের দূরে ঠেলে দেওয়া হয়েছে।”

তবে কূটনৈতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও ইসরায়েলি নীতিতে কোনো পরিবর্তন আসছে না বলে মনে করেন এই বিশ্লেষক। গোল্ডবার্গ উল্লেখ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির একটি বড় অংশের নাগরিক এখনো বিশ্বাস করেন যে- শত্রুদের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাওয়াই দেশটির জন্য ‘দীর্ঘমেয়াদী ও স্থায়ী নিরাপত্তা’ অর্জনের একমাত্র পথ।

গোল্ডবার্গ বলেন, “ইসরায়েল গাজায় উত্তেজনা বাড়াচ্ছে কারণ তারা জানে এর জন্য তাদের তীব্র কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না। আর লেবাননে হামলা বাড়াচ্ছে কারণ বিশ্ব এখন পর্যন্ত এ কাজে ইসরায়েলকে ছাড় দিচ্ছে।”

তার মতে, বিশ্বনেতাদের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপের অভাবকে কাজে লাগিয়েই ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের বেপরোয়া সামরিক আগ্রাসন ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়